বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯:০৯ পিএম

সব সংশয় দূর করে অবশেষে ঈদের আগেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি—সব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বাড়তি বোনাস পাবেন।

আজ সোমবার এ সংক্রান্ত একটি সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপ-সচিব মোসা. শরীফুন্নেসা। সম্মতিপত্রে চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ বাড়িয়ে মূলত বেতনের ৫০ শতাংশ করা হয়েছে।

তবে এ দফায় কর্মচারীদের বোনাস বাড়ানো হয়নি। ফলে তারা আগের মতই মূল বেতনের ৫০ শতাংশ ঈদুল আজহার বোনাস পাবেন।

সম্মতিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) চারটি শর্ত সাপেক্ষে সরকারি অংশের মাসিক মূল বেতনের ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশে নির্ধারণ করা হলো।

চারটি শর্ত

>> এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে।

>> এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এই অনিয়মের জন্য দায়ী থাকবেন।

>> প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে।

>> প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের নিমিত্ত পাঠাতে হবে।

এদিকে এমপিওভুক্ত কর্মচারীদের বেতন খুবই কম হওয়ায় আগেই তারা শিক্ষকদের চেয়ে বেশি (৫০ শতাংশ) বোনাস পেতেন। এখনও তারা একই পরিমাণ বোনাস পাবেন।

তাদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে সম্মতিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতার (বোনাস) হার বিদ্যমান ৫০ শতাংশ বহাল থাকবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close