শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ      ● ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের সদস্য আটক      ● প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি      ● সরকারি কর্মকর্তাদের আচরণ হতে হবে নাগরিকবান্ধব      ● চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও মাদক উদ্ধার, আটক ৩      ● নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক      ● মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি      ● আলমডাঙ্গায় সিডিএসের মাদকবিরোধী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান      ● লামায় মৌচাকের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত      ● কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা      ● গোসলে নেমে নিখোঁজ; ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার      ● গ্রাম বদলের কারিগর ‘টিম ওয়াহেদপুর’       
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাসফেরত যুবক। সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাঁকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পাশের একটি জমিতে ফেলে রেখে যায়। পরে ভোরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম ওই ইউনিয়নের ভাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন আবুল কালাম। পথে পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাঁকে পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ইমরান সরকার এরশাদসহ কয়েকজন জানান, সন্ধ্যার পর থেকে এলাকার বিভিন্ন নির্জন স্থানে মাদকসেবীদের আড্ডা বসে। তাঁদের অভিযোগ, এসব স্থানে অবস্থান করে সুযোগ বুঝে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটানো হচ্ছে।

এলাকায় নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়া জানান, ঘটনাটি সম্পর্কে তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।








স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close