শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও মাদক উদ্ধার, আটক ৩      ● নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক      ● মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি      ● আলমডাঙ্গায় সিডিএসের মাদকবিরোধী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান      ● লামায় মৌচাকের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত      ● কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা      ● গোসলে নেমে নিখোঁজ; ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার      ● গ্রাম বদলের কারিগর ‘টিম ওয়াহেদপুর’       ● নিখোঁজের তৃতীয় দিনে যুবকের মরদেহ উদ্ধার      ● সোশ্যাল মিডিয়ায় কী দেখবেন, সিদ্ধান্ত নিতে পারবেন নিজেই      ● ভয়াবহ অগ্নিকাণ্ড: খোলা আকাশের নিচে খালেক মিয়ার পরিবার      ● প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত       
চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও মাদক উদ্ধার, আটক ৩
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৬:০১ PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি ও বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও মাদকদ্রব্যসহ তিনজন আটক হয়েছেন। এ সময় ফেনসিডিলজাতীয় সিরাপ ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

শনিবার এসআরবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ অক্টোবর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি শিবগঞ্জ পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টির মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে পাঁচ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, ২০ হাজার ৬৪০ টাকা নগদ, তিনটি মুঠোফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগসহ তিনজনকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পার দিলালপুর গ্রামের বশির উদ্দিন (৫৬), কানসাট ইউনিয়নের কলাবাড়ী গ্রামের মানিক (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের ইউসুফ আলী (৫০)।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিত্রয়কে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি টহল দল গত ২৪ অক্টোবর ভোররাতে সীমান্ত পিলার ১৮২/৭ এস নম্বর থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের উপরচকপাড়া গ্রামে রাস্তার ওপর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৪৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯১ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় আরও একটি মামলা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক।









স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close