শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার মামলায় মারুফ গ্রেপ্তার      ● ইকরামুলের দ্রুত সন্ধানের দাবীতে মানববন্ধন      ● ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ      ● ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের সদস্য আটক      ● প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি      ● সরকারি কর্মকর্তাদের আচরণ হতে হবে নাগরিকবান্ধব      ● চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও মাদক উদ্ধার, আটক ৩      ● নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক      ● মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি      ● আলমডাঙ্গায় সিডিএসের মাদকবিরোধী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান      ● লামায় মৌচাকের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত      ● কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা      
পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার মামলায় মারুফ গ্রেপ্তার
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সরকারি দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারনামীয় আসামি মো. মারুফ হোসেন (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ২টার দিকে দর্শনা থানাধীন উজলপুর গ্রামে শাহাবুলের বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ হোসেন দর্শনা থানার জয়নগর (কাস্টমপাড়া) গ্রামের আব্দুস সামাদ ওরফে জাম্বুর ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় এবং দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহর তত্ত্বাবধানে দামুড়হুদা মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মো. শামসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নৈশ টহলে বের হন। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামে ফায়ার সার্ভিসের উত্তর পাশে ছোট পোল নামক স্থানে হাইওয়ে সড়কে দায়িত্ব পালনকালে লোকনাথপুর থেকে দর্শনাগামী একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা।

এ সময় মোটরসাইকেল আরোহী সংকেত অমান্য করে পালানোর উদ্দেশ্যে কর্তব্যরত কনস্টেবল মো. আলমগীর হোসেনকে (নং-৮১৯) সজোরে ধাক্কা দেন। এতে তাঁর মাথা, চোখ, পিঠ ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মোটরসাইকেল আরোহী লাল-কালো রঙের হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নং- চুয়াডাঙ্গা-হ-১৪-৯৭০৫) ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।

আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটি ২৩ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে বিধি অনুযায়ী জব্দ করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় ২৩ অক্টোবর মামলা নং-১৪ দায়ের করা হয়। দণ্ডবিধির ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৩০৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মারুফ হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার দর্শনা থানা ও ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর বিভিন্ন ধারায় মোট ৯টি মামলার তথ্য রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close