শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইকরামুলের দ্রুত সন্ধানের দাবীতে মানববন্ধন      ● ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ      ● ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের সদস্য আটক      ● প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি      ● সরকারি কর্মকর্তাদের আচরণ হতে হবে নাগরিকবান্ধব      ● চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও মাদক উদ্ধার, আটক ৩      ● নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক      ● মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি      ● আলমডাঙ্গায় সিডিএসের মাদকবিরোধী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান      ● লামায় মৌচাকের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত      ● কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা      ● গোসলে নেমে নিখোঁজ; ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার      
ইকরামুলের দ্রুত সন্ধানের দাবীতে মানববন্ধন
প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের নিখোঁজ প্রবাসী মো. ইকরামুল হকের সন্ধান ও দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে দুলালপুর বাজার ব্রিজে নিখোঁজ ইকরামুলের পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ ইকরামুল হক দৌলতপুর গ্রামের ছৌদ্দির বাড়ির আব্দুস সালাম মাস্টারের ছোট ছেলে। তিনি দুলালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শ্যামল মাহমুদের ছোট ভাই। ইকরামুলের পাঁচ বছর ও আট মাস বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর কিছুদিন আগে দেশে ফেরেন ইকরামুল। গত ৩ অক্টোবর রাত ৮টার দিকে তিনি দৌলতপুর থেকে হোমনা উপজেলার বাগমারা গ্রামে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের ২২ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারটি।

মানববন্ধনে নিখোঁজ ইকরামুলের সন্ধান ও উদ্ধারের দাবি জানিয়ে বক্তব্য দেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ, সহসভাপতি অরুণ সরকার ও শাহ জালাল প্রধান, উপজেলা বিএনপির সদস্য মো. মজিবুর রহমান বাঘা, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কৃষকদলের সভাপতি মো. ইয়ানুছ মিয়া প্রধান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, যুবদল নেতা জামশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে ইকরামুলের বড় ভাই শ্যামল মাহমুদ বলেন, “আমার ভাই ২২ দিন ধরে নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাচ্ছি না। প্রশাসন বলছে, তারা চেষ্টা করছে। কিন্তু এত দিনেও আমার ভাইয়ের কোনো হদিস পাওয়া যায়নি। আলীপুর গ্রামের রুবেল নামের একজন আমার ভাইয়ের সঙ্গে ছিলেন। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে আমার ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে আমরা আশা করছি। মাননীয় সংসদ সদস্য ও প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমার ভাইকে দ্রুত উদ্ধার করে দিন।”

ইকরামুলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী প্রবাস থেকে দেশে এসেছেন। ২২ দিন ধরে তাঁর কোনো খোঁজ নেই। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি। আমার ছোট দুই সন্তান বাবার জন্য কান্নাকাটি করে। দয়া করে আমার স্বামীকে খুঁজে বের করে ফিরিয়ে দিন।”

এ সময় ইকরামুলের মা আবেগাপ্লুত কণ্ঠে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে বলেন, “দয়া করে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার ছেলের জন্য আমি ও পরিবারের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার ছেলেকে ভিক্ষা দিন।”

ইকরামুল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

মানববন্ধনে দৌলতপুর, মিঠাইভাঙ্গা, দুলালপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা নিখোঁজ ইকরামুল হকের সন্ধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close