শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি      ● আলমডাঙ্গায় সিডিএসের মাদকবিরোধী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান      ● লামায় মৌচাকের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত      ● কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা      ● গোসলে নেমে নিখোঁজ; ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার      ● গ্রাম বদলের কারিগর ‘টিম ওয়াহেদপুর’       ● নিখোঁজের তৃতীয় দিনে যুবকের মরদেহ উদ্ধার      ● সোশ্যাল মিডিয়ায় কী দেখবেন, সিদ্ধান্ত নিতে পারবেন নিজেই      ● ভয়াবহ অগ্নিকাণ্ড: খোলা আকাশের নিচে খালেক মিয়ার পরিবার      ● প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত       ● যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৯      ● ইন্টারনেট ছাড়াই এআই প্রশিক্ষণ দেবে ওপেনএআই      
মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি
প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৫:৫৩ PM

কুমিল্লার মেঘনা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। গত ২০ অক্টোবর কমিটি-বাণিজ্যের অভিযোগে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি ও ফেক আইডি থেকে এ প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুক্রবার রাত ১০টা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ অপপ্রচার চলছে।

শুক্রবার রমিজ উদ্দিন লন্ডনীর এক সমর্থক রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে দাবি করেন, রমিজ উদ্দিন লন্ডনীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়ে আব্দুল অদুদ মুন্সিকে দায়িত্ব দেওয়ার পর মেঘনায় আওয়ামী লীগের লোকজন মিছিল বের করেছেন। এ জন্য তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাদের দায়ী করেন। একই পোস্টে সাংবাদিকদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি।

মো. আল আমিন নামের আরেক কর্মী ফেসবুকে লেখেন, ‘খেলা মাত্র শুরু। দুই দিন হলো রমিজ উদ্দিন লন্ডনী মাঠে নেই, তাই ফ্যাসিবাদ মাঠে নেমে পড়েছে। রমিজ উদ্দিন লন্ডনী দায়িত্বে থাকাকালে আওয়ামী লীগের লোকজন ভয়ে মাঠে নামতেন না।’

গত (২৩ অক্টোবর) শুক্রবার রাতে মিছিলের ছবিটি ভুয়া বলে ফেসবুকে পোস্ট দেন এ প্রতিবেদক। মিছিলের আয়োজক হিসেবে যার নাম প্রচার করা হচ্ছিল, সেই মো. জাহাঙ্গীর আলম রাত ১২টা ৪৩ মিনিটে ফেসবুক মেসেঞ্জারে ফোন করেন। তিনি বলেন, ‘ভাই, এটা ভুয়া না, এটা সত্য। কিন্তু এই মিছিল মেঘনায় হয়নি, এটা দাউদকান্দিতে হয়েছে। আপনার পোস্টটি ডিলিট করে দেন।’

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা বলেন, তিনি একজন প্রবাসী। আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে নিজেকে আলোচনায় রাখতে এআই ব্যবহার করে মিছিলের প্রচার চালানো হয়েছে। ঘরের ভেতরে ছোট একটি ব্যানার নিয়ে ধারণ করা ভিডিওটি সত্য। তবে ওই ভিডিও থেকে ছবি নিয়ে এআই ব্যবহার করে মিছিলের ছবি তৈরি করা হয়েছে। প্রশাসনকে সক্রিয় রাখা এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের হয়রানি করার সুযোগ করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন বলেন, ‘দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু লোক হয়তো এআই ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো মশাল মিছিল হয়নি।’

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি বলেন, ‘তৃণমূল বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য রমিজ উদ্দিন লন্ডনীর বিদেশি কর্মীরা অপপ্রচার চালাচ্ছে। তারা আগেও বিএনপি করেনি, এখনো করে না। তাদের উদ্দেশ্য শুধু বিএনপিকে দাবানো।’

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, রাতে পুলিশ নিয়মিত টহল দেয়। মেঘনা উপজেলায় কোথাও এ ধরনের মশাল মিছিলের ঘটনা ঘটেনি। এটি অপপ্রচার।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close