বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাভাবিপ্রবিতে টেক্সটাইল ক্লাবের উদ্যোগে “Tex Quiz – 01” অনুষ্ঠিত ‎
‎মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৭:৩৩ পিএম
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কুইজ প্রতিযোগিতা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কুইজ প্রতিযোগিতা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে “Tex Quiz – 01” শীর্ষক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে টেক্সটাইল ক্লাব।
আজ‎ সোমবার (২৬ মে) দুপুর ২টায় বিভাগের নির্ধারিত কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টেক্সটাইল বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি অত্যন্ত উৎসব মুখর হয়ে ওঠে।
‎প্রতিযোগিতাটি দুইটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল- সিনিয়র ও জুনিয়র। প্রতিটি ক্যাটাগরি থেকে সেরা তিনজন করে মোট ছয়জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। কুইজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বপূর্ণ শাখা যেমন- স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং ও গার্মেন্টস সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রাখা হয়। অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
‎টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে এবং তাদের মধ্যে পেশাগত মনোভাব গড়ে তোলে।”
‎টেক্সটাইল ক্লাবের সভাপতি সাকিব বলেন, Tex Quiz – 01 আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান চর্চার সুযোগ করে দিয়েছি। তারা খুব উৎসাহ নিয়ে অংশ নিয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে চাই, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।
‎‎
‎উল্লেখ্য, টেক্সটাইল ক্লাব বস্ত্র প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, পেশাদারিত্বের উন্নয়ন, উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   কুইজ   প্রতিযোগিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close