শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৭:৩৬ পিএম
জলাবদ্ধতা

জলাবদ্ধতা

সাতক্ষীরায় টানা বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। রবিবার ভোর থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। এতে স্কুল মাঠ, ঘরবাড়ির সামনে এমনকি মূল সড়কগুলোও জলময় হয়ে পড়েছে। 
 
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শিক্ষার্থীরা। সাতক্ষীরা শহরের বাসিন্দা সাজেদুল ইসলাম বলেন, “গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা যারা কাজকাম করে খাই, আমাদের একটু কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে। কারণ বৃষ্টির মধ্যে তো বাইরে কাজ করা যায় না। আমি একটা এনজিওতে কাজ করি, সেখানে ফিল্ড অফিসার হিসেবে আমার কাজ সব ফিল্ডে। এজন্য কাজ করতে একটু কষ্ট হচ্ছে।”
 
অন্যদিকে, বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন মাছ ও ঘের ব্যবসায়ীরা। সাতক্ষীরার ঘের ব্যবসায়ী হাবিবুর রহমান সোহাগ বলেন, “আমরা যারা মাছ ও ঘের ব্যবসায়ী, আমাদের জন্য এখন বৃষ্টিটা খুবই প্রয়োজন। বৃষ্টি না হলে মাছ ছাড়া যায় না। ঘরের চালায় মাছ আছে, বৃষ্টি না হলে সেগুলো বিক্রি করা সম্ভব হচ্ছে না।”
 
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, “আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”
 
জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না। সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হচ্ছে। স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জলাবদ্ধতা   বৃষ্টি   সাতক্ষীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close