শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ভুল চুক মাফ’, তিন দিনে আয় ২৭.৭৫ কোটি রুপি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১২:৩৬ পিএম

রাজকুমার রাও অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ভুল চুক মাফ’ বক্স অফিসে ধীরগতিতে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত আয়ের গতি পেয়েছে। সিনেমাটি মুক্তির তৃতীয় দিনে (রোববার) আয় করেছে ১১ কোটি ২৫ লাখ রুপি। তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ রুপি, এমন তথ্য দিয়েছে বক্স অফিস ট্র্যাকার ‘স্যাচনিল্ক’।

প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ৭ কোটি রুপি। দ্বিতীয় দিনে বেড়ে তা পৌঁছায় ৯ কোটি ৫০ লাখে। এরপর রবিবার অর্থাৎ তৃতীয় দিনে আয় আরও বাড়ে, যা ইঙ্গিত দেয় দর্শকদের আগ্রহ ধীরে ধীরে বাড়ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘ভুল চুক মাফ’ মূলত ইভিনিং শোতেই বেশি দর্শক টানছে, যেখানে ৪৩.৯৬ শতাংশ আসন পূর্ণ থাকছে। দুপুরের শোতে এই হার ৩৫.৫১ শতাংশ, তবে সকালের ও রাতের শোগুলোতে তুলনামূলকভাবে কম দর্শক দেখা গেছে।

এই ছবিটি রাজকুমার রাওয়ের আগের ছবি ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো পারফর্ম করছে। ‘ভিকি বিদ্যা’ ছবিটি প্রথম দিনে ৫.৫ কোটি ও দ্বিতীয় দিনে ৬.৯০ কোটি রুপি আয় করেছিল।

‘ভুল চুক মাফ’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। ছবিটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, সিনেমাটির আয় বৃদ্ধির গতি অব্যাহত থাকলে এটি রাজকুমার রাওয়ের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমাগুলোর একটি হয়ে উঠতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:   ‘ভুল চুক মাফ’   তিন দিনে আয় ২৭.৭৫ কোটি রুপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close