মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মেঘনার এক কোরাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১২:২৩ পিএম

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে আশ্রাফ নামের এক মাঝির জালে ২৫ কেজি ওজনের এক কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটিকে ২৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 

রোববার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার চরবগুলা ঘাটে মাছটি বিক্রি করা হয়। এর আগে, একই দিন বিকেলে উপজেলার চরকিং চরবগুলা গ্রামের আশ্রাফ মাঝির জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায়।

জানা যায়, বিকেলের দিকে স্থানীয় আশ্রাফ মাঝি কয়েক জনকে নিয়ে মেঘনা নদীতে মাছ ধরার জন্য গেলে তাদের জালে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে।

পরে মাছটি চরবগুলা ঘাটের মৎস্য আড়তে তোলা হলে স্থানীয় মনির মেম্বার নামের এক ক্রেতা, প্রতি কেজি ১ হাজার ৬০ টাকা দরে ২৬ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন।

আশ্রাফ মাঝি বলেন, ‘জেলেদের নিয়ে আমি বিকেলে মেঘনায় মাছ ধরতে যাই। সেখানে আগে থেকে নদীতে পাতানো জাল তুলতে গিয়ে জালে এই  কোরাল মাছটি ধরা পরে। মাছটির ওজন ২৫কেজি। পরে এটি  চরবগুলা ঘাটের মৎস্য আড়তে তোলা হলে এক ক্রেতা মাচটিকে ২৬ হাজার ৫০০ টাকায় ক্রয়করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেঘনার এক কোরাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close