সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে মাসব্যাপী কর্মসূচি      ● প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল      ● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ      ● ভুয়া ঋণপত্র ও অর্থ আত্মসাতের অভিযোগে ৫ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত      ● ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর      ● এমপিওভুক্তদের পে-স্কেল: পৃথক প্রজ্ঞাপন দেবে অর্থ মন্ত্রণালয়      ● বাংলাদেশকে প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দেখছে জাপান: জেট্রো      ● কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী      ● চীনের আধুনিকায়ন বুঝতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তরুণ প্রজন্ম      ● অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু      ● ক্রিকেট এগিয়ে নিতে ফোকাস চান ক্রীড়া প্রতিমন্ত্রী      
প্রধান উপদেষ্টার জাপান সফরে ৭ চুক্তি-সমঝোতা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১২:৪৪ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরে দুই দেশের মধ্যে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নুরুল আলম সিদ্দিকী।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, চার দিনের সফরে মঙ্গলবার দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা।

সফরকালে ড. ইউনূস ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করবেন। এটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নীতিনির্ধারকরা অংশ নেন।

পররাষ্ট্র সচিব জানান, সফরের অন্যতম উদ্দেশ্য হলো জাপানের সঙ্গে এক বিলিয়ন ডলারের স্বল্প সুদের ঋণ সহায়তা নিয়ে আলোচনা। এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা।

চুক্তি ও সমঝোতা স্মারকগুলো মূলত অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ সংক্রান্ত বলে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সফর বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে উন্নয়ন অংশীদার হিসেবে জাপানের ভূমিকা আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টার জাপান সফরে ৭ চুক্তি-সমঝোতা হবে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close