বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি বন্ধ করো, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯:১৮ AM

উত্তর কোরিয়া এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি নিজের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তবে তাদের অবশ্যই অন্য দেশগুলোকে সামরিক হুমকি দেওয়া বন্ধ করতে হবে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে দেওয়া এক বিবৃতিতে জানান, মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা থাকবে কি না, তা নির্ভর করছে তারা কতটা অন্য দেশকে হুমকি দিচ্ছে তার ওপর।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা বন্ধ করতে হবে। অন্যথায় এর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র একদিকে উত্তর কোরিয়ার অস্ত্র কার্যক্রমকে হুমকি হিসেবে তুলে ধরছে, অথচ নিজেরাই ব্যাপক হারে অস্ত্র মজুত ও উন্নত করছে।

ওয়াশিংটনের এই দ্বৈত নীতির সমালোচনা করে বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। যদিও দেশটি এটিকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে, তবে উত্তর কোরিয়ার এমন পরীক্ষাকে তারা বরাবরই হুমকি হিসেবে দেখিয়ে আসছে।

উত্তর কোরিয়া জানিয়েছে, যুদ্ধ প্রতিরোধ এবং মার্কিন পারমাণবিক কার্যক্রম থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় তারা ‘টেকসই ও কার্যকরী’ পদক্ষেপ নিচ্ছে।

সূত্র: পার্সটুডে, আনাদোলু এজেন্সি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close