বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাড্ডায় বিস্ফোরণ : স্ত্রী-মেয়ের পর চলে গেলেন তোফাজ্জলও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:২২ AM

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটে যাওয়া বিস্ফোরণে মো. তোফাজ্জল হোসেন (৪৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২১ মে) ভোর সাড়ে ৫ টার দিকে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এফএইচডিইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এ ঘটনায় তোফাজ্জল হোসেন সহ মোট তিনজনের মৃত্যু হলো। এর আগে, তার স্ত্রী মানসুরা (৩৫) এবং শিশুকন্যা তানজিলা (৪) মারা যান। তবে, তাদের আরও দুই সন্তান মিথিলা (৭) এবং তানিশা (১১) এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে মিথিলা ৬০ শতাংশ ও তানিশা ৩০ শতাংশ দগ্ধ। তাদের অবস্থাও এখনও আশঙ্কাজনক।

এই দুর্ঘটনা ঘটে ১৬ মে রাত সাড়ে ১২ টার দিকে। বাড্ডার দক্ষিণ আনন্দ নগর আনসার ক্যাম্প বাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়, যার ফলে এক পরিবারে পাঁচজন দগ্ধ হন। ভুক্তভোগীরা ছিলেন মো. তোফাজ্জল হোসেন, তার স্ত্রী মানসুরা, ও তাদের তিন শিশু। বিস্ফোরণের পর, প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তোফাজ্জল হোসেনসহ পুরো পরিবারই বিস্ফোরণে দগ্ধ হয়। তাদের মধ্যে তোফাজ্জল হোসেনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এদিকে, তোফাজ্জলের দুই সন্তান মিথিলা ও তানিশা এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাড্ডায় বিস্ফোরণ : স্ত্রী-মেয়ের পর চলে গেলেন তোফাজ্জলও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close