মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জুবাইদা রহমানের আপিল শুনানির তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১১:২৭ AM আপডেট: ২১.০৫.২০২৫ ১২:০৬ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আজ ২১ মে (বুধবার) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আপিলের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আব্দুল করিম এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

এর আগে গত ১৪ মে হাইকোর্ট আপিল গ্রহণ করে জরিমানা স্থগিত করেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. জুবাইদা রহমানকে জামিন দেন। একই সঙ্গে আদালত তার আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন।

ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদক মামলা দায়ের করে। এই মামলায় অভিযুক্ত ছিলেন তার স্বামী তারেক রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুও।

২০২৩ সালের ২ আগস্ট ঢাকার একটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত রায়ে তারেক রহমানকে দু’টি ধারায় মোট ৯ বছরের কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা, এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা দেন। পরে সরকারের নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে লন্ডনে পাড়ি জমান ডা. জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর, চলতি বছরের ৬ মে তিনি বাংলাদেশে ফিরে আসেন, শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে।

আপাতত, হাইকোর্টে তার আপিল শুনানি পর্যন্ত তিনি জামিনে থাকবেন, এবং সেই শুনানিতে তার চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জুবাইদা রহমানের আপিল শুনানির দিন নির্ধারণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close