বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে      ● নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?      ● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      ● হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      
ঈদে মহাসড়কে যানজট নিরসনে জেলা পুলিশের মতবিনিময়
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:২৬ পিএম

আসন্ন ঈদুল আযহায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনস গ্রীল শেডে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, সেনাবাহিনীর টাঙ্গাইল সদর কমান্ডার লে. কর্নেল ইশতিয়াক, জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিএমএ মুকিত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল প্রমুখ।

সভায় বক্তারা ঈদে যানজটের কারণ চিহ্নিতকরণ ও তা অপসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন প্রবেশ করতে না দেওয়া, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাক না রাখা বিশেষ করে নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close