শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নগর ভবনে আজও তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ২:৩০ পিএম

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ দাবি করে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের মূল ফটক অবরুদ্ধ করে রেখেছেন তাঁর সমর্থক কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে নগরভবনে।

রোববার সকাল থেকে নগরভবনের প্রতিটি গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ফিরে যেতে হয়েছে।

এ সময় বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিও জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নগরভবনের সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে আবার নগরভবনে এসে শেষ হয়।

ইশরাকপন্থিরা বলেন, আদালতের রায়ে এবং নির্বাচন কমিশনের গেজেটে ইশরাক বৈধ মেয়র, অথচ এখনো তাকে শপথ গ্রহণ করানো হয়নি—এটা আদালত অবমাননার শামিল।

এর আগে গতকাল (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “আমরা শপথের জন্য প্রস্তুত, বিলম্বের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে।”

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির সিটি নির্বাচনে ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। কিন্তু গত ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। ২২ এপ্রিল গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় নির্বাচন কমিশন। এরপর প্রায় এক মাস কেটে গেলেও শপথ হয়নি। 

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close