বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এক ছাগলের দাম ২৩ লাখ টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১০:২৬ পিএম

দেখতে অনেকটা কুকুরের মতো, গায়ে হরিণের মতো ডোরা কাটা দাগ—আচমকা দেখলে ছাগল বলেই বোঝা দায়! কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহতে এমনই এক বিরল ছাগল নিলামে বিক্রি হয়েছে ৭০ হাজার দিরহামে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা।


মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার (১৭ মে) জানায়, এক সপ্তাহ আগে শুক্রবার ছাগলটিকে একটি নিলামে তোলা হয়। সেখানে ব্যাপক আগ্রহের মধ্য দিয়ে এটি উচ্চমূল্যে বিক্রি হয়।


ছাগলটি সালালি জাতের, যার উৎপত্তি ওমানের সালালা শহরে। আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলে এই জাতের ছাগল বেশ জনপ্রিয়। বিশেষ করে এর স্বতন্ত্র দেহবিন্যাস এবং বাহ্যিক সৌন্দর্যের কারণে এগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি।


সালালি জাতের ছাগলের শরীর সুষম, ছোট ও খাড়া কান, ঘন লোমে আবৃত দেহ, ছোট লেজ এবং শরীরে বৃত্তাকার বিশেষ নকশা থাকে। এসব বৈশিষ্ট্যের জন্য এসব ছাগলকে ‘বিরল সৌন্দর্যের বাহক’ বলা হয়ে থাকে।


সংযুক্ত আরব আমিরাতে বিরল ও দুষ্প্রাপ্য প্রাণী সংরক্ষণের প্রতি ধনীদের আগ্রহ নতুন কিছু নয়। এমনই এক সংগ্রাহক এই ব্যতিক্রমী ছাগলটি কিনেছেন ৭০ হাজার দিরহামে।


স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close