প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:০০ পিএম

ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় স্থগিতের শুনানি নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আগামীকাল রবিবার (১৮ মে) হাইকোর্টের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
আজ শনিবার (১৭ মে) ঢাকা পলিটেকনিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি জানানো হবে।
সেখানে আরো বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি একই সঙ্গে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের অনলাইন প্ল্যাটফরম কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর