বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বস্তাবন্দি কুকুরের লাশ উদ্ধার নিয়ে তোলপাড়
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:০৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বস্তাবন্দি একটি কুকুরের লাশ উদ্ধার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশের একটি পুকুর থেকে কুকুরের এ লাশ উদ্ধার করা হয় ।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে এক নারী চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশে প্রজেক্টের একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। তখন ওই নারী পুকুরে বস্তাবন্দি অবস্থায় দুর্গন্ধময় একটি বস্তু পড়ে থাকতে দেখে। একই পুকুর পাড়ে পড়ে ছিল এক জোড়া জুতা। তাৎক্ষণিক পুকুরে বস্তাবন্দি মানুষের লাশ পড়ে থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় ৫শতাধিক নারী-পুরুষ সেখানে ভিড় করে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে দেখেন ভিতরে একটি মৃত কুকুর।    

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,গন্ধ ছড়ানোর কারণে মানুষের লাশ মনে করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তা খুলে দেখা যায় ভিতরে একটি মৃত কুকুর ছিল। কেউ কুকুরকে মেরে বস্তাবন্দি করে লাশ পুকুরে ফেলে যায়।  

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close