বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাড্ডায় অগ্নিকাণ্ডে একই পরিবারের আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৯:১০ AM

রাজধানীর বাড্ডায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। 

গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে একটি ৩ তলাবিশিষ্ট বাসার নিচতলায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন দিনমজুর তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মানসুরা বেগম (৩৫) এবং তাদের ৩ মেয়ে তানিশা (০৪), মিথিলা (০৭) ও তানজিলা (১১)।
দগ্ধ তোফাজ্জল ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় আনন্দনগর থাকেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড্ডা থানার আফতাবনগর দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশের একটি ৩ তলাবিশিষ্ট দালানের নিচতলায় এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হন।

তিনি বলেন, ‘ওই বাসায় কোনোভাবে লিকেজ থেকে পুরো রুমটি গ্যাসে আচ্ছন্ন হয়েছিল। পরে দিয়াশলাই দিয়ে চুলা জ্বালানোর সময় বিকট শব্দে তাদের শরীরে আগুন লেগে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।’

তিনি আরো বলেন, ‘দগ্ধ তোফাজ্জল ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে আনন্দনগর থাকেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাসায় আগুন   আহত ৫   বাড্ডায় আগুন   একই পরিবারের আহত ৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close