মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’      ● সুযোগটি হাতছাড়া করতে চাইনি : প্রিয়াঙ্কা চোপড়া      ● সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা      ● ৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে      ● এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১      ● রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি      ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত      ● কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার পাচারের সময় ডিলারসহ আটক ২       ● নাসিরনগরে অটোরিকশাচালক হত্যা, প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের      
বন্যার সম্ভাবনা, ২ বিভাগে বিশেষ সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৫৮ AM

দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই বিভাগ, সিলেট ও ময়মনসিংহে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

গত বৃহস্পতিবার (১৫ মে) জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘  বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে প্রবাহিত নদনদীর পানি হঠাৎ বেড়ে যেতে পারে, ফলে সৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা।’

এ প্রেক্ষিতে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার সংশ্লিষ্ট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। তাদেরকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছে অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়, ‘যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সক্রিয় থাকতে হবে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রস্তুত রাখতে হবে।’

এ সতর্কবার্তায় স্বাক্ষর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (ত্রাণ) মো. আব্দুর রশিদ।

উল্লেখ্য, বন্যার আশঙ্কা থাকায়, প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য জানাতে বলা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বন্যার আশঙ্কা   ২ বিভাগে সতর্কতা জারি   সিলেট ও ময়মনসিংহ বিভাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close