প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১২:০৫ পিএম আপডেট: ১৪.০৫.২০২৫ ১:২৯ PM

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ২টার দিকে গাজীপুর উত্তর ছায়া বিথী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই থানা এলাকায় এক শিশুর পঙ্গুত্ব বরণ করার ঘটনায় করা মামলার তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার এজহারভুক্ত আসামি। এবং সম্প্রতি বেশ কয়েকটি শ্রমিক আন্দোলনের নেপথ্যেও নাম এসেছে শাহিদা আক্তারের।
তিনি আরো জানান, ‘শ্রমিকদের ব্যবহার করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন শাহিদা আক্তার। বেশ কয়েকটি আন্দোলনে অর্থের যোগানও দিয়েছেন’।
এছাড়াও তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গত রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। শাহিদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের শান্তি চরণের মেয়ে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস