সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন      ● ঢাবিতে ভর্তির সময় বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর      ● টরকীতে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী      ● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      
ঢাবির ব্যবসায় ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা ১৭ মে
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ভর্তির এমসিকিউ অংশের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। 

আগামী ১৭ মে এ ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এবং প্রবেশপত্র ডাউনলোড করার নোটিশ দেওয়া হয়েছে। তবে সবাই এ প্রবেশপত্র পাবেন না। শুধুমাত্র গত ৮ ফেব্রুয়ারির পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আজ সোমবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়, আগামী ১৭ মে (শনিবার) বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পুনঃপরীক্ষা (শুধু এমসিকিউ অংশ) অনুষ্ঠিত হবে। পরীক্ষা পূর্ব নির্ধারিত অঞ্চলে অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস পরীক্ষার দুইদিন আগে ওয়েবসাইটে ও প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস করে জানা যাবে।

জানা যায়, গত ১৬ এপ্রিল ঢাবির অনলাইনে ভর্তি কমিটির বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ১২টি প্রশ্নে সেটে গরমিল দেখা যায়। এরমধ্যে ঢাবি প্রশাসন গত ২০ এপ্রিল পরীক্ষার ফলাফল ঘোষণার চেষ্টা করলে হাইকোর্টে রিট করেন ভর্তিচ্ছুদের একটি অংশ। পরে হাইকোর্ট ফল প্রকাশে দুই মাসের স্থগিতাদেশ দেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close