
নতুন ভিসা ও অভিবাসন নীতিমালার ঘোষণা করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সরকার। আজ সোমবার (১২ মে) প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া ভাষণে বলেন, “পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের ওপেন বর্ডার এক্সপেরিমেন্ট-এর অবসান ঘটানো হবে। এবং ব্রিটেনের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া হবে”।
স্টারমার বলেন, 'আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম অভিবাসনে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবো এবং তা কমাবো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে কঠোর পদক্ষেপ নিচ্ছি যাচ্ছি এখন।'
নতুন নীতিমালা অনুসারে, যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে হলে এখন থেকে অভিবাসীদের কমপক্ষে ১০ বছর অপেক্ষা করতে হবে। বর্তমান নীতিতে যার মেয়াদ ছিলো ৫ বছর।
প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের জুন থেকে ২০২৪ এর জুন পর্যন্ত ১২ মাসে মোট অভিবাসী সংখ্যা রেকর্ড ৯০৬,০০০-এ পৌঁছেছিল এবং গত বছর যা ছিল ৭২৮,০০০।
মূল প্রস্তাবগুলির মধ্যে রয়েছে প্রাপ্তবয়স্কদের উপর নির্ভরশীলদের জন্য ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা কঠোর করা, বসতি স্থাপন, নাগরিকত্বের জন্য বসবাসের প্রয়োজনীয়তা পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত বাড়ানো। এবং কাজ, পরিবার ও লেখাপড়ার ভিসার নিয়মগুলি পুনর্গঠন করে একটি শৃঙ্খল পরিবেশ তৈরী করা।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানান, নতুন নীতি ‘একটি মৌলিক সংস্কার প্যাকেজ’ যা মূলত নিম্ন-দক্ষ অভিবাসী ও বিদেশি অপরাধীদের প্রবেশে বাধা হবে। উচ্চ-দক্ষতা সম্পন্ন পেশাজীবিদের ডাক্তার, প্রকৌশলী ও এআই বিশেষজ্ঞদের জন্য ভিসা সুবিধা প্রদান করা হবে। যাতে তারা 'আইন মেনে চলে দেশের অর্থনীতিতে অবদান' রাখতে পারেন।
তিনি আরো বলেন, এই বছরেই ৫০ হাজার নিম্ন-দক্ষ শ্রমিকের ভিসা কমানো হবে এবং বিশ্ববিদ্যালয় ডিগ্রিকে বাধ্যতামূলক করা হবে দক্ষ শ্রমিক ভিসার প্রদানের ক্ষেত্রে। আমাদের সরকার সকল ধরনের অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
স্টারমার সরকার আরো দাবি করেছে, গত জুলাই থেকে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ২৪,০০০ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, তাদের যুক্তরাজ্যে থাকার আইনসঙ্গত কারণ ছিল না। যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ অভিবাসী প্রেরণ।
সূত্র: সামা টিভি
স্বদেশ প্রতিদিন/আইএমএস