সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহে নতুন নির্দেশনা      ● তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত নষ্টের অভিযোগ       ● এলপিজি ব্যবসায়ীদের কর্মসূচি, দুই দিন বন্ধ থাকবে দোকান      ● কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান      ● জনগণ একদিকে, মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী      ● ফেসবুকে চাকু ও আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে ভিডিও, সুইট গ্যাংয়ের প্রধানসহ গ্রেপ্তার ২      ● ভালুকায় শিক্ষককে হামলা ও মেয়েকে অপহরণের অভিযোগে মানববন্ধন      ● পূজায় নাশকতার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী      ● রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়ল আরও ২৪ ঘণ্টা      ● ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● পঞ্চগড়ে জাহানারা ডেন্টাল কেয়ারে টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন      ● রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু      
শৈলকুপা জমি দখলের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় অসহায় পরিবার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:৪৪ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ৬:৫৯ PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামে একটি পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে বসবাস করা জায়গা থেকে উচ্ছেদের শঙ্কায় রয়েছেন অরুণ বিশ্বাসের পরিবার।

অরুণ বিশ্বাস বলেন, ‘এখনো বাপ-দাদার ভিটেমাটি আঁকড়ে ধরে আছি। গ্রামের অন্য হিন্দু পরিবারগুলো চলে গেলেও মায়ার টানে আমরা এখনও পড়ে আছি এখানে। কিন্তু এখন যে নির্যাতন শুরু হয়েছে, তাতে আর বেশিদিন টিকতে পারবো বলে মনে হয় না।’

স্থানীয় সূত্রে জানা যায়, সাধুখালী গ্রামের বাসিন্দা অরুণ বিশ্বাস তার পৈতৃক ২৭ শতক জমিতে বহু প্রজন্ম ধরে বসবাস করছেন। তবে ওই জমি নিয়ে ১৯৮৫ সালে তার প্রতিবেশী আব্দুস সাত্তার মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ১৯৯০ সালে আদালত আব্দুস সাত্তারের দলিল বাতিল ঘোষণা করেন। এরপর ২০১১ সালে অরুণ বিশ্বাস আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন, যার রায়ে ২০২১ সালে আদালত আব্দুস সাত্তারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।

তবে অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শুক্রবার সকালে আব্দুস সাত্তার ও তার লোকজন ওই জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করতে গেলে বাধা দেন অরুণ বিশ্বাসের চার ছেলে। এ সময় সাত্তার গং তাদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং এক পর্যায়ে একটি ছোট ঘর নির্মাণ করে চলে যান।

প্রবীণ প্রতিবেশী আব্দুল কাদের বলেন, ‘আমি গত ৭০ বছর ধরে দেখছি, এই জমিতে অরুণ বিশ্বাস ও তার পূর্বপুরুষেরা বসবাস করে আসছেন। জোর করে দখলের চেষ্টা অত্যন্ত দুঃখজনক।’

এ বিষয়ে অরুণ বিশ্বাসের ছেলে ও পল্লী চিকিৎসক অরবিন্দ বিশ্বাস বলেন, ‘আমরা নিজের জায়গায় ঘর তুলতে পারছি না। আদালতের রায় থাকার পরও তারা আমাদের নির্যাতন করছে। বাধ্য হয়ে বাবা-মা এখন গোয়ালঘরে থাকছেন।’

অন্যদিকে, অভিযুক্ত আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম দাবি করেন, ‘এই জমির বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে এবং আমরা এই জমির মালিক।’ তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ   উচ্ছেদের শঙ্কায় অরুণ বিশ্বাসের পরিবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close