বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সতীর্থদের নিয়ে বেফাঁস মন্তব্য, দুঃখ প্রকাশ রিশাদের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১:৩৩ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ২:৩৮ PM

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাময়িকভাবে স্থগিত হওয়ার পর দেশে ফেরেন বাংলাদেশের লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন। পথে দুবাইয়ে এক সাক্ষাৎকারে ড্যারিল মিচেল ও টম কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন লাহোর কালান্দার্সের অলরাউন্ডার রিশান । তার এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মাঝে শুরু হয় আলোচনা ও সমালোচনা। পরে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি।

দুবাই পৌঁছে বিমানবন্দরে রিশাদ সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, আমরা একটি সংকট কাটিয়ে দুবাই পৌঁছেছি। পাকিস্তান বিমানবন্দর ছাড়ার ২০ মিনিট পরই সেখানে মিসাইল আক্রমণের খবরটা শুনে ভয় ও দুঃখ পেয়েছিলাম। এখন দুবাইয়ে এসে স্বস্তি বোধ করছি। বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সতীর্থ ড্যারেল মিচেল এবং টম কারানের ভয়াবহ মানসিক অবস্থার কথা বর্ণনা করেন এই অলরাউন্ডার।

সবচেয়ে বিতর্কিত অংশ আসে যখন রিশাদ বলেন, টম কারেন শিশুদের মতো কাঁদছিল। তাকে সামলাতে ২-৩ জন লোক লেগেছিল। আর ড্যারিল মিচেল বলেছে, সে আর কখনো পাকিস্তানে আসবে না।

রিশাদের এই বক্তব্য ঘিরে ক্রিকেট পাড়ায় তুমুল আলোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে রিশাদ লিখেন, আমি জানতে পেরেছি যে আমার করা সাম্প্রতিক একটি মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে।

দুবাই বিমান বন্দরে করা মন্তব্যটির জেরে ২২ বছর বয়সী রিশাদ এরপর দুঃখ প্রকাশ করে লিখেছেন, সতীর্থদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি। যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। 

যুদ্ধবিরতির পর সবকিছু ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে টুর্নামেন্টের বাকি অংশ শুরু হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিএসএল)। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি আমার দলে যোগ দেব, আমি এখন সে অপেক্ষায় আছি বলে জানান এই বাংলাদেশী অলরাউন্ডার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রিশাদ হোসেন   পিসিএল   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close