শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুদ্ধবিরতির পর আইপিএল পুনরায় শুরুর উদ্যোগ নিচ্ছে বিসিসিআই
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ১২:২৫ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর আইপিএল  পুনরায় শুরুর উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। নতুন পরিস্থিতিতে বিসিসিআই-এর কর্মকর্তা ও আইপিএল গভর্নিং কাউন্সিল আগামীকাল (আজ রবিবার) আলোচনা করে টুর্নামেন্ট পুনরায় শুরু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা একটি উপযুক্ত সময়সূচি ঠিক করব যাতে বাকি ম্যাচগুলো সম্পন্ন করা যায়।’

গত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে (১০.১ ওভারে) সীমান্ত উত্তেজনার কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় এবং আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়। বর্তমানে ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এখনো ১২টি লিগ ও ৪টি প্লে-অফ ম্যাচ বাকি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দ্রুত টুর্নামেন্ট পুনরায় শুরু করার পরিকল্পনার অংশ হিসেবে সব দলই তাদের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

ধারণা করা হচ্ছে, ভারত সরকারের অনুমতি সাপেক্ষে আইপিএল ১৫ মে নাগাদ পুনরায় শুরু হতে পারে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close