শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একই দিনে ভারতে অপ্রত্যাশিত সাক্ষাত ইরান ও সৌদির দুই মন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:১৬ পিএম

পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই হঠাৎ সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের অবতরণ করেছেন  নয়াদিল্লিতে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন তিনি। ইতিমধ্যেই এই অপ্রত্যাশিত সাক্ষাতকে ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ও আলাপ। 

প্রসঙ্গত, ১৫ দিন আগে পেহেলগাম হত্যাকাণ্ড এবং তার জেরে পাকিস্তানে চালানো ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতি।

এ পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই আকস্মিক সফরকে ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখছেন অভিজ্ঞ কূটনৈতিক মহল। ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের এই উদ্যোগের মূল লক্ষ্য নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন করা উল্লেখ করে মন্তব্য করেছেন অনেকে।

এছাড়াও সৌদি আরবের পররাষ্ট্র দপ্তরের সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে এই বৈঠকের বিষয়ে সংক্ষিপ্ত বার্তা দেওয়া হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আদেল আল-জুবায়ের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করার বিষয়ে ভারতের সাথে মতবিনিময় হয়েছে এই বৈঠকে।

উল্লেখ্য একই সময়ে ভারতের মাটিতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার (৭ মে) গভীর রাতে তার দিল্লি আগমন নজর এড়ায়নি কূটনৈতিক বিশেষজ্ঞদেরও। 

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই সম্ভবত এই দুই দেশ সক্রিয় ভূমিকা নিতে চাইছে বলে ধারণা একাংশ কূটনৈতিক পর্যবেক্ষকদের। উপমহাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌদি আরবে আকস্মিক সফর এবং ইরানের বিদেশমন্ত্রীর গভীর রাতের আগমন।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close