মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইসরায়েলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের       ● এআই সুবিধা ও ৯০ হার্টজ ডিসপ্লেসহ স্যামসাংয়ের নতুন ফোন      ● বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি      ● কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২      ● তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার      ● প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র      ● গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্প্যানিশ ফুটবলারের      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ও ৭ নভেম্বর উদ্‌যাপনে প্রস্তুতি সভা      ● হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ সাপ ও ডিম উদ্ধার      ● শিবগঞ্জে বালুর ভেতর থেকে জীবিত নবজাতক উদ্ধার      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৫ জেলে উদ্ধার      ● পাবনায় ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      
ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে কুপিয়ে হত্যা, অতঃপর...
মেয়ের করা ধর্ষণের মামলায় জেল খাটেন বাবা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:১৬ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ৪:২০ PM

সাভারের পৌর এলাকায় নিজ বাসায় বাবা আব্দুর সাত্তারকে (৫৬) হত্যার পর ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দিল মেয়ে।

বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের  মজিদপুর কাঠালবাগান এলাকার আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ঘাতক মেয়ের নাম জান্নাত জাহান শিফা (২৩)। 

আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। 

সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোর রাত ৪টার দিকে  ৯৯৯-এ ফোন করে এক মেয়ে  জানান, তার পিতাকে তিনি কুপিয়ে হত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে। 

মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পিতাকে ভাত দেন মেয়ে জান্নাত। পরে আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ টার দিকে মেয়ে জান্নাত ধারালো অস্ত্র দিয়ে পিতাকে কুপিয়ে হত্যা করে।

জানা যায়, গত ২০২২ সালে সিংড়া থানায় বাবার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করে মেয়ে জান্নাত। সেই মামলায় তার বাবা দীর্ঘদিন জেলও খাটেন। পরে তারা সাভারে এসে বাসা ভাড়া করে আবার একসাথে বসবাস শুরু করে। সেই মামলার সূত্র ধরেই বাবার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না। 
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close