প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৪:০৩ পিএম

জাল নথিপত্র না দিয়ে, ভিসা পেতে সঠিক তথ্যাদির মাধ্যমে আবেদনপত্র জমাদানের আহ্বান জানিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস।
মঙ্গলবার (৬ মে) ঢাকার সুইডিশ দূতাবাস এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ভিসার আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল নথি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। জালিয়াতি, জাল বা কারসাজি করা নথিপত্র তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হবে। এছাড়া যদি কেউ মূল নথিপত্র জমা না দেয়, তবে সেটা সব শেনজেন সদস্য দেশ জানবে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস