মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৪:০৬ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নের ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার পশ্চিম বিষয়খালী ও ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৫) ও ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে অলিয়ার রহমান (৫০)।

স্বজনরা জানায়, সকালে মাঠে ধান বাঁধতে যান মিরাজুল। এসময় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে অন্যরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়েন মিরাজুল। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অপরদিকে নিহত অলিয়ার রহমানের স্বজনরা জানান, সকালে মাঠে ধান গোছানোর জন্য বাড়ি থেকে বের হন অলিয়ার। দুপুরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক খালিদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে আহত দুই কৃষক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তথ্য নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বজ্রপাতে মৃত্যু   দিনমজুর   কৃষকের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close