শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইপিএলে প্লে অফে জায়গা পেতে লড়াইয়ে ৭ দল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:১২ AM

জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি সব ম্যাচই জিততে হতো সানরাইজার্স হায়দরাবাদকে। কিন্তু বেরসিক বৃষ্টি সুযোগই দিল না গেল আসরের রানারআপ দলটিকে। দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১৩৩ রানে আটকে রেখেও ম্যাচ শেষ করা হলো না হায়দরাবাদের। আর সেটাই নিশ্চিত করলো তাদের বাদ পড়া। 

চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে এবারের আইপিএল থেকে বিদায় নিল সানরাইয়ার্স হায়দরাবাদ। বাকি থাকা সাত দলের সামনে এখন পর্যন্ত সুযোগ আছে আসরে টিকে থাকার। এদের মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স বলতে গেলে নিজেদের প্লে-অফ নিশ্চিত করেই ফেলেছে। 

সবচেয়ে ভালো অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএল পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা দলটা বলতে গেলে প্লে-অফ নিশ্চিত করেই ফেলেছে। বাকি থাকা ম্যাচগুলো থেকে ১ জয় পেলেই তারা শীর্ষ চার নিশ্চিত করবে। ২ জয় পেলে নিশ্চিত করবে সেরা দুইয়ে থাকা। 

শুরুটা বাজে হলেও টানা ৬ ম্যাচ জিতে দারুণ অবস্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাকি থাকা ৩ ম্যাচ টানা জিতলে সেরা দুইয়ে চলে আসতে পারে ৫ বারের চ্যাম্পিয়নরা। তবে অন্তত ২ ম্যাচ জিততেই হবে প্লে-অফ নিশ্চিত করতে। মুম্বাই অবশ্য প্রতিপক্ষ হিসেবে কিছুটা কঠিন দলই পাচ্ছে। গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস তাদের প্রতিপক্ষ। 

আসরের শুরু থেকেই ছন্দে থাকা দল গুজরাট টাইটান্সের জন্যেও প্লে-অফ খুব একটা কঠিন না। বাকি থাকা ৪ ম্যাচের মধ্যে জিততে হবে ২ম্যাচ। ৩ ম্যাচ জিতলে সুযোগ থাকবে সেরা দুইয়ে যাওয়ার। ভাল সম্ভাবনা আছে পাঞ্জাব কিংসেরও। তবে মুম্বাইকে হারাতে পারলে এবং ভাল নেট রানরেট দরকার হবে সেরা দুই নিশ্চিত করতে। 

দিল্লি ক্যাপিটালসের কপাল কিছুটা পুড়েছে গতকালের বৃষ্টিতে। ২ ম্যাচ জিতলেও খুব একটা নিশ্চিত হতে পারবে না অক্ষর প্যাটেলের দলের। বাকি থাকা ৩ ম্যাচেও যদি জিতে যায় দল সেক্ষেত্রে অন্তত ৩ বা ৪-এ থাকতে পারবে তারা। 

বাকি থাকা দুই দল লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য সমীকরণ নিজেদের হাতে নেই। তাদের জিততে হবে সব ম্যাচই। শুধু সেখানেই থামা যাবে না তাদের। নেট রান রেট সামাল দিতে দরকার বড় ব্যবধানের জয়। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close