প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৫:৪২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সূত্র জানিয়েছে, মল্লিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছিল দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মামলার তদন্তের সময় অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পদ এবং তার আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখা হবে।
এদিকে, ৩২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও ৮০০ কোটির অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধেও ২টি মামলা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম