শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাপনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৫:৩০ পিএম আপডেট: ০৫.০৫.২০২৫ ৫:৩৫ PM

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের মানে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই বিষয়ে তার স্ত্রীসহ আরও ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (৫ মে) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্তার হোসেন বলেন, ‘নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০ কোটি ৭ লাখ ৪১ হাজার ১২ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং ২০টি ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় ১টি মামলা করেছে কমিশন।’

তিনি আরও জানান, রোকসানা হাসানের বিরুদ্ধে ১২ কোটি ১২ হাজার ২১৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪৯ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ১১০ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক ১টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ইসমাইল হায়দার মল্লিক এক্সিকিউটিভ ডাইরেক্টর (বর্তমানে-চাকরিচ্যুত), বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও ডাইরেক্টর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ ১২ হাজার ৪৮১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় ১টি মামলা করা হয়।

এদিকে রুশমিলা রহমান (অহনা), বাবা-নাজমুল হাসান পাপন, রাফসান রহমান, রাকিন আল মাহমুদ, স্ট্র্যাটিজিক ব্র্যান্ড ম্যানেজার, এসবিএম, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড এবং সুনেহরা রহমান (তন্নি), বাবা- নাজমুল হাসান পাপন, স্বামী-রাকিন আল মাহমুদ, সুলতানা নিঝুমের অর্জিত সম্পদের উৎসগুলোর সঠিকতা বা যথার্থতা নিরুপণের নিমিত্ত বর্ণিত ৫ জনের নাম উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারি করার সুপারিশ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাপন   বিকেএসপি   দুদক   পাপনের নামে মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close