বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর      ● ৫০ শয্যার হাসপাতাল, নেই ৩১ শয্যার জনবলও      ● ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন      ● স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর      ● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      ● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      
সাবেক জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৫:০৬ পিএম আপডেট: ০৪.০৫.২০২৫ ৮:১৭ PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পরলোক গমন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শিশির মনির তার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শিশির মনিরের সঙ্গে স্বদেশ প্রতিদিন যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজার নামাজ ধানমন্ডির তাকওয়া মসজিদে আজ রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এবং ২য় জানাজার নামাজ আগামীকাল সকাল ১১ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয়টি বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পর আজিমপুর গোরস্তানে তাকে দাফন করা হবে।

এসময় আইনজীবী শিশির মনির, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সঙ্গে মরহুমের আত্মার জন্য দেশবাসীর কাছে দোয়া আবেদন করেন।

সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে ব্যারিস্টার রাজ্জাক ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। এরপর তিনি সুপ্রিম কোর্টে আবার আইন পেশায় যুক্ত হন। চলতি বছরের ৬ জানুয়ারি জুনিয়র আইনজীবীরা তাকে বার অ্যাসোসিয়েশনে সংবর্ধনা দেন।

২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই করার পর তিনি দেশ ত্যাগ করেন। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে ‘আমার বাংলাদেশ (এবি)’ পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত বছর তিনি সেই পদ থেকেও সরে দাঁড়ান।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্ম ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জনের পর তিনি দেশে ফিরে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন আইন পেশায় যুক্ত ছিলেন। তিনি ‘দ্য ল’ কাউন্সেল’ নামে একটি আইনি প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জামায়াতের সাবেক নেতা   সিনিয়র আইনজীবী   ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close