প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:১৫ AM

জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিজের রিকশায় দাঁড়িয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার উদ্দেশ্যে স্যালুট জানিয়ে ভাইরাল হন রিকশাচালক মোহাম্মদ সুজন। আবারও তাকে রাস্তায় দেখা গেছে।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শ্রমিকদের এক র্যালিতে তাকে দেখা গেছে।
শ্রমিকদের র্যালিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে একটি একটি রিকশায় স্যালুট দেওয়া অবস্থায় দেখা যায় রিকশা চালক মোহাম্মদ সুজনকে।
২০২৪ সালের জুলাইয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি তারকা, রিকশাওয়ালা, শ্রমিকরাও এগিয়ে আসেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।
ঢাকার এক সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজ রিকশায় দাঁড়িয়ে সালাম দিতে দেখা যায় এই রিকশা চালককে। এসময় তার কপালে বাংলাদেশের পতাকা বেঁধে রাখা ছিল। মুহূর্তের মধ্যেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।
স্বদেশ প্রতিদিন/কেএইচ