মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের অর্থনৈতিক চুক্তি সই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:২৬ AM

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন গত বুধবার (৩০ এপ্রিল) একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। বহু প্রতীক্ষিত এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ সম্পদ কাজে লাগাতে পারবে যুক্তরাষ্ট্র। এমনকি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনেও বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন, তখনই এই চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সে সময় বচসায় জড়িয়ে পড়েন জেলেনস্কি। ইউক্রেন জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি সই করার আগে ওয়াশিংটনকে ইউক্রেনের কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে, তাহলেই এই চুক্তিতে সই করবে কিয়েভ। অবশেষে সেই চুক্তি সই হলো। এর ফলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ ব্যবহার করতে পারবে।

ইউক্রেন নতুন খনিজ পদার্থের ব্যবসার জন্য লাইসেন্সের ব্যবস্থা করবে। তার জন্য ৫০ শতাংশ অগ্রিমও নেবে। যে টাকা একটি ফান্ডে জমা রাখা হবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সাহায্যই দিক না কেন, তা ওই ফান্ডে বিনিয়োগ হিসেবে ধরে নেওয়া হবে। পরে ওই অর্থ ইউক্রেনের খনিজ নিয়ে কাজ এবং ব্যবসায় ব্যবহার করা হবে। ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র দুই দেশেরই সমান অধিকার থাকবে ওই অর্থে। তবে জেলেনস্কি যুক্তরাষ্ট্রর কাছে যে শর্ত আরোপ করেছিলেন, তা ওই চুক্তিতে নেই বলে ডিডাব্লিউয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সাহায্য করবে, এমন কথা চুক্তিতে সরাসরি বলা হয়নি। তবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন কৌশলগত আদানপ্রদানে আরো বেশি সক্রিয় হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করবে, এই ধরনের কিছু কথা চুক্তিতে বলা হয়েছে।

এর আগে চুক্তির যে ভাষ্য তৈরি হয়েছিল, সেখানে বলা হয়েছিল, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অংশ হতে পারবে না। কিন্তু নতুন ভাষ্যে ওই শর্তটি রাখা হয়নি।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সিরিডেংকো জানিয়েছেন, ইউক্রেনের সম্পদের মালিকানা ইউক্রেনেরই থাকবে। ইউক্রেন ঠিক করবে, কোথায় খনন হবে ও কখন হবে। দুই দেশ একত্রে যে ফান্ড তৈরি করবে, তা দিয়েই খনন ও বাকি কাজ হবে। এই চুক্তির ফলে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রর পারস্পরিক সম্পর্ক আরো মজবুত হলো বলেই মনে করছেন তিনি।
তথ্যসূত্র: ডয়চে ভেলে

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close