বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিকৃত যৌনাচার, বসুন্ধরা থেকে ২ নারী গ্রেফতার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১২:১৪ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ১২:২১ PM

বিকৃত যৌনচার ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ।
 
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পেটাচ্ছেন এক পুরুষকে। এছাড়াও অন্য বস্তু দিয়েও আঘাত করতে দেখা যায় ওই ভিডিওতে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিকৃত যৌনচার চালিয়ে আসছে একটি চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী।

ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আটককৃত দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের পর বিষয়টি আরও ভালোভাবে জানা যাবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close