শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে ছুটির তিন দিনে ৩ দলের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১:২১ পিএম

আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এই ছুটিতে রাজধানী ঢাকায় আলাদা আলাদা কর্মসূচি ঘোষণা করেছে কয়েকটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। বিভিন্ন দলীয় সূত্রে এসব তথ্য জানা যায়। জনসমাগমকে কেন্দ্র করে শহরে বাড়তে পারে ভিড় ও যানজট।

বৃহস্পতিবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দুপুর ২ টায় শুরু হওয়া এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য শীর্ষ নেতারা। আয়োজন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

শুক্রবার ২ মে দুপুর ৩ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করেছে।

শনিবার ৩ মে ছুটির শেষ দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে আয়োজিত এই কর্মসূচির প্রস্তুতি নিয়ে এক মাস ধরে কাজ করছে সংগঠনটি। ইতোমধ্যে প্রস্তুতি কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়েছে খিলগাঁওয়ের একটি মাদরাসায়।

এই তিন দিনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে জানা গেছে। জনসাধারণকে সচেতনভাবে চলাফেরার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   হেফাজত ইসলাম   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close