প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১০:২৭ AM

পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একটি মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত বিষয় এই আত্মহত্যার কারণ হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সময় পাশের ভবনে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মারেফুল বলেন, আমি নিচে নামছিলাম, তখন দেখি একটি ছেলে মেয়েটিকে কোলে করে রিকশায় তুলছে। পরে শুনি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বা কেন ঘটনা ঘটেছে, সে বিষয়ে হয়তো ছেলেটিই ভালো বলতে পারবে।
এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর