শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিতে কুয়েট প্রশাসনের সমর্থন
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৪৪ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন দেশের প্রকৌশল খাতের টেকসই উন্নয়ন এবং প্রকৌশলীদের পেশাগত অধিকার রক্ষার লক্ষ্যে ৯ম ও ১০ম গ্রেডে প্রকৌশলী নিয়োগসংক্রান্ত বর্তমান প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কমিশন ও নিয়োগকারী কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।

গতকাল সোমবার (২৯ এপ্রিল) কুয়েটের ওয়েবসাইটে প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডে প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত যোগ্যতা ও পেশাগত মান উপেক্ষা করে অন্যান্য বিষয়ের প্রার্থীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। এই প্রবণতা প্রকৌশলীদের ন্যায্য অধিকারকে ক্ষুন্ন করছে এবং দেশের প্রকৌশল খাত ও উন্নয়ন কর্মকান্ডের ভবিষ্যতের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে।”

এই প্রেক্ষাপটে তিনি বিএসসি ইঞ্জিনিয়ারদের উত্থাপিত তিন দফা দাবির প্রতি কুয়েট প্রশাসনের পূর্ণ সমর্থন জানান। 
দাবিগুলো হলো:
১. সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে কোটাভিত্তিক পদদলনের সংস্কৃতি বাতিল করে, মেধার ভিত্তিতে কেন্দ্রীয় লিখিত পরীক্ষার মাধ্যমে শতভাগ নিয়োগ নিশ্চিত করতে হবে।
২. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করার সুযোগ সৃষ্টি করতে হবে এবং মেধার ভিত্তিতে সমতা নিশ্চিত করতে হবে।
৩. “ইঞ্জিনিয়ার” পদবীর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রয়োগ করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close