প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৬:২৪ পিএম আপডেট: ২৬.০৪.২০২৫ ৬:২৭ PM

রাজধানীর মেট্রো রেল চলাচল যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিট থেকে এই সমস্যার শুরু হয়।
সরেজমিনে মিরপুর-১১ নম্বর স্টেশনে গিয়ে দেখা যায়, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে। যাত্রীরা স্টেশনে আটকে পড়েছেন এবং কেউই বাইরে বের হতে পারছেন না।
স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, মেট্রোর নেটওয়ার্ক সিস্টেমে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি মাথায় রেখে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এমএম