বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে এফিডেভিট, বাবার বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ      ● কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার      ● কুলাউড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে এমপির নির্দেশ      ● কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার      ● নাক দিয়ে রক্ত, ফোলা পেট—তাহসিফের সুরতহালে যা আছে      ● চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত      ● বিশ্বমঞ্চের পর এবার দেশের দর্শকদের সামনে সঞ্জয়      ● বিএমইউতে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত      ● স্ত্রীর পর্দা নিয়ে পারিবারিক বিরোধ হলে করণীয়      ● হিজলায় প্রধান শিক্ষককে মারধর, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ      ● সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২      ● রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ      
স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে এফিডেভিট, বাবার বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪০ হাজার টাকায় বাবার বিক্রি করা ১৪ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মা খালেদা বেগম একজন পোশাক শ্রমিক। সেই সুবাদে খালেদা ঢাকায় থাকার কারণে শিশুটিকে সুন্দরগঞ্জে খালার বাড়িতে রাখা হয়েছিল।

স্থানীয়রা জানায়, শিশুটির বাবা আজাহার আলী জুয়া ও মাদকে আসক্ত থাকেন। স্ত্রীর অনুপস্থিতির সুযোগে গত ১ অক্টোবর তিনি খালার কাছ থেকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে শিশু আদিবাকে নিয়ে যান। কয়েক দিনেও ফেরত দেননি। পরে শিশুটির মা ও খালার পরিবার জানতে পারেন, নোটারি পাবলিকে খালেদা বেগমকে মিথ্যাভাবে ‘মৃত’ দেখিয়ে এফিডেভিট করেছেন আজাহার আলী। এরপর সাদুল্যাপুর উপজেলার পূর্বখামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের পরিবারের কাছে ৪০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় শিশুটিকে উদ্ধার ও আইনগত সহায়তা চেয়ে ২৭ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করেন খালেদা বেগম। পরদিন বুধবার ভোরে সাদুল্যাপুর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

এব্যাপারে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম বলেন, সুন্দরগঞ্জ থানার একটি অভিযোগের ভিত্তিতে বুধবার ভোরে বিক্রি হওয়া শিশুটিকে নলডাঙ্গা থেকে উদ্ধার করা হয়। পরে জড়িতদের আটক করতে অভিযান চালানো হয়েছে। সন্ধ্যায় শিশুটিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তিনি বলেন, শিশুটির বাবা মাদক ও জুয়ায় আসক্ত। ধারণা করা হচ্ছে, জুয়া ও মাদকের টাকা জোগার করতেই শিশুটিকে বিক্রি করা হয়েছিল।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা   সুন্দরগঞ্জ   সাদুল্যাপুর   শিশুবিক্রি   শিশু উদ্ধার   পুলিশ   পারিবারিক অপরাধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close