শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আদালতে কামরুল-দীপু মনি-পলকদের ওপর ডিম নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:৫৭ পিএম

গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আওয়ামী আমলের সাবেক পাঁচ সংসদ সদস্যের ওপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারেরও দাবি করেন জনতা। 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় আদালত প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।

এর আগে, বেলা ১১টায় গাছা থানার তিন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি জরুল ইসলাম মজুমদার ও এনটিএমসি প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গাজীপুরের আদালতে আনা হয়। পরে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ওমর হায়দার তাদের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।

আলোচিত এসব বন্দিকে আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেন এসব সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির ওপর। পরে তাদের নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। 

এই হত্যা মামলার বিষয়ে গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানান, আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, আসামিদের আদালতে হাজিরকে কেন্দ্র করে সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ রা হয় আদালতপাড়ায়। আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে দুটি আলাদা প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। সেই সাথে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের তোলা হয় আদালতের এজলাসে। শুনানি শেষে কঠোর নিরাপত্তায় আবারও ফিরিয়ে নেওয়া হয় কারাগারে।

আসামিদের মধ্যে ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে পাঠানো হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। আর বাকিদের পাঠানো হয়েছে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close