প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:৫০ পিএম

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সংস্কার কাজের অংশ হিসেবে মূল বেদিতে ভাঙচুরের দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েছেন অনেক দর্শনার্থী। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন। তবে প্রকৃতপক্ষে এটি একটি সরকারি আধুনিকায়ন প্রকল্পের অংশ।
গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ‘মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আধুনিকায়ন প্রকল্প’ ২০২৩ সালের নভেম্বরে অনুমোদন পায় এবং এর কাজ শুরু হয় ২০২৪ সালের অক্টোবরে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগের মিরপুর শাখা।
প্রকল্প অনুযায়ী, স্মৃতিসৌধের মূল বেদির পুরনো সিরামিক ইটগুলো সরিয়ে সেখানে নতুন ইট বসানো হচ্ছে। এজন্য বেদির কিছু অংশ ভাঙতে হচ্ছে। তবে প্রকৌশলী রাশেদ আহসান আশ্বস্ত করে জানান, মূল বেদির নকশা একটুও পরিবর্তন করা হচ্ছে না। এটি আগের মতোই থাকবে।
প্রকল্প এলাকায় কোনো ধরনের সাইনবোর্ড বা তথ্য না থাকায় পথচারী ও দর্শনার্থীরা বিভ্রান্ত হচ্ছেন। এ থেকে সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে, যা প্রকল্পের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে। স্মৃতিসৌধের চারপাশে আধুনিক ড্রেনেজ লাইন, প্রবেশপথের পাশে একটি দুইতলা মাল্টিপারপাস ভবন, সৌন্দর্যবর্ধন ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন
দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে, কাজ চলাকালীন ধৈর্য ধরতে এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে বরং প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে সঠিক তথ্য জেনে নিতে।
এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭৩ লাখ টাকা। কাজটি আগামী জুন মাসের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী রাশেদ আহসান।
স্বদেশ প্রতিদিন/এমএম