সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু      ● গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      ● তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস      ● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      ● হবিগঞ্জে ৩৩ শতাংশ যানবাহন ফিটনেস বিহীন, বাড়ছে দুর্ঘটনা       ● ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবে বিএনপি      ● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ২:৫৮ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ৩:০৭ PM

রাজধানীর কলাবাগান এলাকার ফ্রি-স্কুল স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী পিলাক রঞ্জন সরকার (২৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

সোমবার (২১ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, ফ্রি-স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বর বাসার নবম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।

পিলাকের রুমমেট জাহিদ হাসান বলেন, ‘সন্ধ্যার পর বাসায় এসে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজায় ডাকাডাকি করি। দরজা ভেতর থেকে লক ছিল। পরে ৯৯৯- এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।’

তিনি আরও জানান, পিলাক কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। চুপচাপ থাকতেন, কারও সঙ্গে তেমন কথা বলতেন না।

পিলাক রঞ্জন সরকার ময়মনসিংহ জেলা সদরের টি এন রায় রোড এলাকার রঞ্জন সরকারের সন্তান। মা-বাবার তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ঢাবি শিক্ষার্থী   রাজধানী   মরদেহ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close