সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      
নাগরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ১০ লক্ষাধিক টাকা জরিমানা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৩:১৫ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ৩:১৭ PM

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ডিসেম্বর থেকে চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত সাড়ে চার মাসে অবৈধভাবে কৃষি জমি ও সরকারি খাস জমি থেকে মাটি কাটার দায়ে ১০ লাখ ৪১ হাজার ৯০০ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর আওতায় এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

ইউএনও’র অফিস তথ্যমতে, মোবাইল কোর্টের মাধ্যমে ১,২২,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৯,১৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে

জানা যায়, বিভিন্ন স্থানে কৃষি জমি ও সরকারি খাস জমি থেকে ট্রাক ও ডাম্পার দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে জব্দ করেছে বেশ কয়েকটি ট্রাক ও খননযন্ত্র। এছাড়াও নিয়মিতভাবে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজও চলমান রয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও মাটি কাটা কোনোভাবেই পুরোপুরি বন্ধ হচ্ছে না। দিন-রাত গোপনে মাটি কাটা চলছে। প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।

সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, প্রশাসন অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সবসময় সোচ্চার। এদের সাথে কোন আপোস নেই। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমরা নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়। যারা অবৈধভাবে মাটি কাটবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও কৃষি জমি রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close