সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত      ● দাউদকান্দির প্লাবনভূমিতে মাছ চাষ, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য      ● মাদক-কিশোর গ্যাং ঠেকাতে আলীকদমে পুলিশের রাতের অভিযান      ● চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা      ● রূপপুর প্রকল্পে অক্টোবরের শুরুতেই আসছে ইউরেনিয়াম      ● চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর ওপর গুরুত্বারোপ      ● চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে      ● মোজতবা খামেনির বেঁচে ফেরার নেপথ্যে ভয়াবহ সেই হামলা      ● দুই মাসে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ      ● জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল, পাস হলে হবে গণভোট      ● নিজের নাম দেখে স্কুল ভবন উদ্বোধন না করেই ফিরলেন      ● জয়ের ১০তম জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা      
ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
প্রতিনিধি, ​ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ AM

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ঝালকাঠির যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে অপতথ্য বা ভুল তথ্য রোধে জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিনা সুলতানা এবং জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন।

বক্তারা অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় সনাক ও টিআইবি ঝালকাঠির কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝালকাঠি   আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস   তথ্য অধিকার   অপতথ্য   সঠিক তথ্য   তথ্য অধিকার আইন   টিআইবি   সনাক   জেলা প্রশাসন   জনসচেতনতা   স্বচ্ছতা   জবাবদিহিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close