সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বাড়ানোর আহ্বান      ● গান-কবিতা-আবৃত্তিতে কুমিল্লায় ‘শরতের বৈঠকি আড্ডা’      ● কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, প্লাবনের শঙ্কা      ● হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের      ● হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে মোজতবা খামেনিকে উদ্ধারের দাবি      ● ডিম ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী      ● দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম      ● পাকিস্তানের আকাশসীমা জটিলতায় পিছিয়েছে রূপপুরের জ্বালানি      ● বন্ধ পাটকল চালু হচ্ছে, সৃষ্টি হবে ৫০ হাজার কর্মসংস্থান      ● ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত      ● দাউদকান্দির প্লাবনভূমিতে মাছ চাষ, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য      ● মাদক-কিশোর গ্যাং ঠেকাতে আলীকদমে পুলিশের রাতের অভিযান      
জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বাড়ানোর আহ্বান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রোগ হওয়ার পর নিয়ন্ত্রণের চেয়ে রোগ প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ। আগেভাগে সচেতনতা তৈরি ও যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া গেলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত হওয়ার পর দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব জলাতঙ্ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘Stronger Together’।

প্রতিমন্ত্রী বলেন, শহরাঞ্চলের মানুষের মধ্যে জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা তুলনামূলক বেশি হলেও প্রান্তিক পর্যায়ে এ বিষয়ে সচেতনতা কম। ফলে সেখানে রোগে মৃত্যুর ঘটনাও বেশি দেখা যায়। এ কারণে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। এ লক্ষ্যে আগের মতো সারা দেশে কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, জনগণের কল্যাণ ও জনস্বার্থেই সরকারের সব কার্যক্রম পরিচালিত হয়। মানুষ খাদ্যনিরাপত্তার পাশাপাশি খাদ্য হিসেবে গ্রহণ করা প্রাণীটি রোগমুক্ত ও নিরাপদ কি না, সে বিষয়েও সচেতন হচ্ছে। প্রাণীর রোগ নিয়ন্ত্রণের সঙ্গে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সরাসরি জড়িত। তাই প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের প্রান্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে রোগ নিয়ন্ত্রণ, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং কৃষক ও খামারিদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়াতে আরও বেশি সেমিনার, প্রচার-প্রচারণা ও মাঠপর্যায়ের কার্যক্রম গ্রহণ করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের তদারকি আরও বাড়াতে হবে। তাহলেই জলাতঙ্ক প্রতিরোধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জলাতঙ্ক   জলাতঙ্ক দিবস   বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬   প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   সুলতান সালাউদ্দিন টুকু   জলাতঙ্ক প্রতিরোধ   জলাতঙ্কের টিকা   জনসচেতনতা   প্রাণিস্বাস্থ্য   জনস্বাস্থ্য   প্রাণিসম্পদ অ�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close