প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১ পিএম

কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ছামির ইসলাম (২০) ও মো. মনজুরুল ইসলাম (৩০)।
এসআরবি-১১, সিপিসি-২-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র প্রদর্শন, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এসব তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১১, সিপিসি-২।
স্বদেশ প্রতিদিন/এস পি